• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক কারাগারে

Reporter Name / ২৫৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

[ad_1]

নিজস্ব সংবাদদাতা : নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক মেশকাতুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো: সাইরুল ইসলাম জানান, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে হওয়া শাওন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোশারফ হোসেন প্রধান মানিককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মাধবদী থানা পুলিশ। এসময় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। মামলার মূল নথি অন্য আসামীর শুনানির জন্য জেলা জজ আদালতে মূলতবি থাকায় রিমান্ড শুনানি হয়নি। পরবর্তীতে রিমান্ড শুনানি রেখে আসামী মোশারফ হোসেন প্রধান মানিককে নরসিংদী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক মেশকাতুল ইসলাম।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে হত্যা মামলার আসামী মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে নরসিংদী জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে তাকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া মাধবদী থানার হত্যা মামলায় আদালতে নিয়ে যায় মাধবদী থানা পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে গত বছর বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট চারটি মামলার মধ্যে একটি থেকে অব্যাহতি পেয়েছিলেন। সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন মোশাররফ হোসেন প্রধান মানিক।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category