• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

মনোহরদীর বেলাবতে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৫২৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

মনোহরদীর  বেলাবতে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের কোদালের কোপে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকার(৬২) নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত প্রদীপ চন্দ্র সরকার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামের মৃত নিতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, নিহত প্রদীপ চন্দ্র সরকারের সঙ্গে তার আপন বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের জমি সংক্রান্ত বিরোধের চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দু’জনের কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষ্ণ চন্দ্র সরকার কোদাল দিয়ে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকারের মাথায় কোপ দেয়। কোদালের কোপে প্রদীপ চন্দ্র মাটিতে পড়ে যায়। এসময় পরিবারের অন্যান্য লোকজন আহত প্রদীপ চন্দ্রকে চিকিৎসার জন্য প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১.৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

নিহতের পুত্রবধূ রত্না রাণী সরকার জানান, কোদাল দিয়ে আমার শ্বশুরের মাথায় পাঁচটি কোপ দেওয়া হয়েছে।

বেলাব থানার ওসি মীর মহবুবুর রহমান জানান, এ ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts