• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
তিন সরকারের শপথ পড়িয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইউনূসের আমন্ত্রণে তিন দিনের সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট – IPCSBDPress ইমরান খানের সমর্থনে পাকিস্তান সরকারকে স্টিভ ওয়াহ-গাভাস্কার-চ্যাপেলদের চিঠি রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯ জন – IPCSBDPress আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ ভোটের কালির কারণে অজু নিয়ে দুশ্চিন্তায় বর্ষা দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন – IPCSBDPress নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ১৮ মাস পর আ.লীগের ঝটিকা মিছিল পাল্টা প্রতিক্রিয়ায় কার্যালয়ে আগুন – IPCSBDPress স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

Reporter Name / ২০৫ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মোঃহিমেল মিয়া
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় নরসিংদীর মনোহরদী উপজেলাতেও পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মনোহরদী উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, মনোহরদী উপজেলা প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল-জিহানের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার,
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts