• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

মনোহরদীতে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

মনোহরদীতে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের একদুয়ারিয়া এলাকায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর উদ্যোগে পরিচালিত এক অভিযানে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তিনি একদুয়ারিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআইসহ একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
অপরাধীর স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর এসআই জনাব সাহিদা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts