• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
অদূর ভবিষ্যতেও ইরানের নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী স্ক্রিনশট ফাঁস করে একঝাঁক নায়িকার নাম কেন প্রকাশ্যে আনলেন জয় যারা জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিণতি ভালো হয়নি সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা তিন কারণে ‘অপরাধী’ বর্তমান রাষ্ট্রপতি: জামায়াত আমির নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

মনোহরদীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণমিছিল অনুষ্ঠিত – IPCSBDPress

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন


আপডেটঃ ২:২৯ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার খিদিরপুর ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই গণমিছিলটি খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা দরগাহ বাজার থেকে শুরু হয়ে কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির  সদস্য গোলাম মোস্তফা, মাওলানা বাকিউল ইসলাম বাকি, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শুক্কুর আলী বিএসসি, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন গোলাপসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts