• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত – IPCSBDPress

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:৪৯ অপরাহ্ণ | নভেম্বর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- মনোহরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান।সভাটি বাস্তবায়ন করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মনোহরদী।সভায় দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, উদ্ধার কার্যক্রম, ত্রাণ ব্যবস্থা এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।ইউএনও এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং দ্রুত সমন্বয়ই মানুষের জীবন ও সম্পদের সুরক্ষার মূল চাবিকাঠি।

সভায় উপস্থিত ছিলেন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, এ.জি.এম নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি–২, উপ-সহকারী প্রকৌশলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।

সভায় আরো উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার, সরদার আছমত মহিলা কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সভাপতি, ব্র্যাকের এরিয়া ম্যানেজার, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম কো-অর্ডিনেটর, রিকের শাখা ব্যবস্থাপক, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং মনোহরদী প্রেসক্লাবের সভাপতি।সভার শেষে দুর্যোগ ব্যবস্থাপনার সকল পর্যায়ে দ্রুত যোগাযোগ, সমন্বয় এবং প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts