• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
যারা জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিণতি ভালো হয়নি সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা তিন কারণে ‘অপরাধী’ বর্তমান রাষ্ট্রপতি: জামায়াত আমির নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার কার্য উপদেষ্টাসহ পাঁচ সংসদীয় কমিটি গঠন নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব

মনোহরদীতে আমেরিকা প্রবাসীর অর্থায়নে মানবিক সহায়তা প্রদান।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ২০১ Time View
Update : শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

মনোহরদীতে আমেরিকা প্রবাসীর অর্থায়নে মানবিক সহায়তা প্রদান।

মো হিমেল মিয়া।

মনোহরদী, নরসিংদী।

আমেরিকা প্রবাসী এক নারীর অর্থায়নে নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন কওমী মাদ্রাসা,প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিলের ব্যবস্থাপনায় প্রেসক্লাব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সহায়তা প্রাপ্ত মাদ্রাসাগুলোর মধ্যে রয়েছে-চালাকচর ইউনিয়নের বাঘবের জামিয়া ইসলামিয়া নূরিয়া মাদ্রাসা, হাবিজপুর জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা, চালাকচর জামিয়া আবু হুরায়রা হাফিজিয়া মাদ্রাসা, কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর আল জামিয়াতুল আশরাফুল উলূম মাদ্রাসা, তূর্কী হামিদ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা,উত্তর কাঁচিকাটা হাফিজিয়া মাদ্রাসা,জামিয়া ইসলামিয়া শেখেরবাজার হাফিজিয়া মাদ্রাসা,কালিয়াকুড়ি হাফিজিয়া মাদ্রাসা,বড়চাপা ইউনিয়নের আতুশাল খলীলিয়া নূরে মদিনা মাদ্রাসা এবং খিদিরপুর ইউনিয়নের সাগরদী ফয়জুল উলুম মাদ্রাসা।

এছাড়া একজন প্রতিবন্ধীকে খাদ্য সামগ্রী,দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং দুইজন অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫০ কেজি চাল, ১০ কেজি মসুর ডাল এবং ৫ লিটার সয়াবিন তেল।

প্রবাসী নারীর পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা,কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,সহ-সাংগঠনিক সম্পাদক আল-মুমিন হোসাইন সজিব,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলাম,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম এবং সদস্য জাকির হোসেন,হিমেল মিয়া,মাওঃতৈয়াবুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান—প্রবাসীরা যদি মানবিক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসেন,তবে সমাজে সহানুভূতি ও কল্যাণের চর্চা আরও বিস্তৃত হবে।

এ সময় প্রবাসী নারীর মরহুম পিতার আত্মার মাগফিরাত এবং ছোট সন্তানের রোগমুক্তি ও পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts