• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি বিজন, সম্পাদক বাহার

Reporter Name / ৩৩৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

[ad_1]

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নির্বাচনে জাবেদ রহিম বিজন সভাপতি ও বাহারুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রেস ক্লাবের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাচন কমিশনার মো. ইকরামুল হক (নাহিদ) ফল ঘোষণা করেন।

সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের মধ্যে ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। সদস্য নজরুল ইসলাম ভূইয়া ও শাহজাহান সাজু।

এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় দুই পদে বিজয়ীরা হলেন পাঠাগাড় ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান খান এবং সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী।

এর আগে ২০২৩ সালে ২১ জানুয়ারি সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে রিয়াজ উদ্দিন জামি সভাপতি ও বাহারুল ইসলাম মোল্লা সেক্রেটারি নির্বাচিত হন। পরবর্তীতে সভাপতি রিয়াজ উদ্দিন জামি মৃত্যুবরণ হলে গত ১৬ আগস্ট শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জাবেদ রহিম বিজন সভাপতি নির্বাচিত হন।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category