• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ মঞ্জু’র

Reporter Name / ১৫৪ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

[ad_1]

একে অপরের প্রতি আঙুল তোলার রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি-জামায়াতের উদ্দেশে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিধ্বস্ত দেশকে গঠন না করে সারাক্ষণ নির্বাচনের কথা বলে ক্ষমতায় যাওয়ার কথা বলছে রাজনৈতিক দলগুলো। বিএনপি-জামায়াত একে অপরের বিরুদ্ধে অভিযোগ, ঝগড়াঝাঁটি ও বিতর্ক করছে। মাঝে মাঝে নতুন দল এনসিপিও এটি করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তা দূর করতে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আমার বাংলাদেশ (এবি) শ্রমিক পার্টির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবি পার্টির শ্রমবিষয়ক সহসম্পাদক আজিজা সুলতানার সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন শেখ জামাল উদ্দীন। 

মঞ্জু বলেন, সংঘাতের রাজনীতি বাদ দিয়ে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের দিকে মনোযোগ দিন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবেন। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের ফ্যাসিবাদমুক্ত করে দেশ একটি অনাগত সন্তানের মতো নতুন করে ভূমিষ্ঠ হয়েছে। আগে সন্তানেরা বড় হোক, মানুষ হোক, তারপরে আপনারা অনেক বড় হয়ে দেশ গঠন করবেন। দুর্ভাগ্যবশত, আমরা দেখছি, কেউ কথা কানে নিচ্ছে না। বিএনপি-জামায়াত এক মার্কা নিয়ে ইলেকশন করে, যেমন আগে করেছিল। তারপরেও আমাদের শান্তিতে থাকতে দেন। আমরা যারা ছোট ছোট দল আছি, একটা মার্কা নিয়ে ইলেকশন করি। জনগণ যাঁকে চাইবে তাঁকে নির্বাচিত করুক, তিনিই দেশ চালাক।

খুনিদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, যারা ফ্যাসিবাদ, গুম-খুন, ধর্ষণ বা অন্যায় করেছে, তারা যত বড় শক্তিশালী হোক, তাদের বিচারের আওতায় আনতে হবে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করেন। কিন্তু তাদের মধ্যে যারা নির্দোষ, মামলা নেই, নিজেদের ভুল শিকার করে ক্ষমা চাইবে, তাদের নিয়ে আমরা একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলব। নিজস্ব দলীয় স্লোগানগুলো আপাতত স্থগিত রেখে জনগণের স্লোগানকে অগ্রাধিকার দিতে হবে। তিনি শ্রমিকদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান, কারণ শ্রমিকরাই একটি দেশ বদলে দিতে পারে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category