• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

বিএনপির মনোনয়ন পেলেন নরসিংদী-৪ আসনের বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ১৯৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো–মনোহরদী) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় নরসিংদী-৪ আসনের প্রার্থী হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম প্রকাশ করা হয়।

মনোনয়ন পাওয়ার পর ফেসবুক লাইভে প্রতিক্রিয়া জানিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং বলেন, “দলীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি তিনি বেলাবো ও মনোহরদীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধানের শীষ প্রতীকে ভোট দিন, গণতন্ত্রের বিজয় ঘটান।”

নরসিংদী-৪ আসনে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলভিত্তিক জনপ্রিয়তার কারণে সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে। তাঁর সমর্থকরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইয়ে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts