• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র- সময়ই এর উত্তর দেবে: রুমিন ফারহানা

Reporter Name / ৩০১ Time View
Update : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

[ad_1]

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তখন শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান আমার বাপকে জিততে দেয়নি।আমি জানি না বাপের মতো বেটিরও কপাল আছে কি না। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র- সময়ই এর উত্তর দেবে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা আবর আলী বাজার খেলার মাঠে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহিদ ওসমান হাদির জানাজার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, আজ ঢাকায় তার জানাজায় মানুষের ঢল নেমেছিলো। জানি না, ওসমান হাদির পর কার নাম আছে- এই প্রশ্ন আমাদের সবাইকে নাড়া দেয়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে বানচাল করতে পতিত স্বৈরাচারের লোকজন যেমন চেষ্টা করছে তেমনি, দেশের ভেতরেও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি- এটা বড় উদ্বেগের বিষয়। প্রার্থীদের অস্ত্র দেওয়ার কথা বলে মূলত মবকে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃসংবাদ।

রুমিন ফারহানা বলেন, আমার রাজনীতির আদর্শ ও পথপ্রদর্শক  খালেদা জিয়া। তিনি এ দেশের মানুষের পালস বোঝেন। আমি সরাইল-আশুগঞ্জের মানুষ, এখানকার মানুষ যা বলবে, আমি তাই করবো। আমি ছিলাম, আছি এবং থাকবো। মনোনয়ন আমি কিনবো না। এই মনোনয়ন আমার এলাকার ভোটারদের। তারা যদি মনে করেন, তবেই সেটা আমার হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts