• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

বন্দরে ৬ বছরের শিশুকে যৌন হয়রানি, থানায় মামলা

Reporter Name / ১৪৩ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

[ad_1]

বন্দরে ৬ বছরের শিশু কন্যাকে যৌন হয়রানি ঘটনায় লম্পট বৃদ্ধা জয়নাল আবেদীন (৬২) বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। যৌন হয়রানি ঘটনাটি জানাজানির পর থেকে লম্পট বৃদ্ধ জয়নাল আবেদীন গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক রয়েছে। পলাতক লম্পট জয়নাল আবেদীন মুন্সিগঞ্জ জেলার সদর থানার বেতকা এলাকার মৃত ইলাহী সরদারের ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর থানার সালেনগরস্থ সাবেক কাউন্সিলর শাহীন মিয়ার বাড়িতে বসবাস করে আসছিল।

এ ব্যাপারে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে বুধবার (১০ জুন) রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন । যার মামলা নং- ১৫(৬)২৬। এর আগে গত মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টায় বন্দর থানার সালেনগরস্থ সাবেক কাউন্সিলর শাহীন মিয়ার ভাড়াটিয়া বাড়ীতে এ ঘটনাটি ঘটে।

 

জানা গেছে, বিবাদী বৃদ্ধ জয়নাল আবেদীনের মেয়ে রুনা বেগম মামলার বাদিনী প্রতিবেশী বাসিন্দা। বিবাদী প্রায় সময় তার মেয়ে রুনার বাসায় আসা যাওয়া করত। বাদিনীর ৬ বছরের অবুঝ মেয়ে তাদের প্রতিবেশী বিবাদী মেয়ের ঘরের নাতনী মুসািবা (৩)এর সাথে খেলাধূলা করত। এর ধারাবাহিকতা গত মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টায় বাদিনী ঘুমিয়ে থাকা অবস্থায় তার ৬ বছরের অবুঝ মেয়ে বিবাদী নাতনি সাথে খেলাধূলা করার জন্য প্রতিবেশী রুনাদের বাসায় গেলে উল্লেখিত লম্পট বৃদ্ধ জযনাল আবেদীন অবুঝ শিশুকে একা পেয়ে যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যেবাদিনী মেয়ের যৌনাঙ্গে হাত দিয়ে যৌন হয়রানি করে। পরে ভূক্তভোগী অবুঝ শিশু বিষয়টি তার মাকে জানালে এ ঘটনায় ভূক্তভোগী শিশু মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঙঅভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category