• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

বন্দরে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মনির হোসেন (৫২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে বন্দর থানার কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি এলাকার মৃত হাজী আমান ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কেওঢালা এলাকায় একটি দ্রুতগতির অজ্ঞাতনামা গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মনির হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ ডাম্পিংয়ে নিয়ে গেছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অজ্ঞাত গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts