• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা – IPCSBDPress বাংলাদেশ ব্যাংক যথেষ্ট স্বাধীন, আইন সংশোধন এ সরকারের মেয়াদে বাস্তবসম্মত নয় বাসস এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ডিআরইউ’র বিকাশ-নগদ-রকেটে ১০০০-এর বেশি লেনদেন করা যাবে না, দিনে লেনদেন ১০ বার ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি আর চলবে না: আমির খসরু সাদা নয়, রঙিন ফুলকপিই বেশি স্বাস্থ্যকর নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ – IPCSBDPress বাংলাদেশের বিচারের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ: চীফ প্রসিকিউটর একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে: আসিফ মাহমুদ আগামী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন বিরামপুরে তারেক রহমান – IPCSBDPress

বড়দিনের সময় ভারতে খ্রিস্টানদের ওপর ৬০টির বেশি হামলার অভিযোগ – IPCSBDPress

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন


আপডেটঃ ১১:৫০ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

ভারতে বড়দিনকে ঘিরে বিভিন্ন স্থানে খ্রিস্টানদের ওপর হামলা, হয়রানি ও উদ্‌যাপন ব্যাহত করার অভিযোগে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। খ্রিস্টধর্মীয় সংগঠন ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, উগ্র হিন্দুত্ববাদী গ্রুপগুলো পরিকল্পিতভাবে বড়দিনের অনুষ্ঠান, চার্চের ধর্মীয় আয়োজন এবং ক্রিস্টমাস ক্যারল গাওয়ার মতো শান্তিপূর্ণ কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

বড়দিনের মৌসুমে সুনির্দিষ্টভাবে খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা বাড়ার অভিযোগ তুলে ভারতের ক্যাথলিক বিশপ’স কনফারেন্স জানিয়েছে, দেশজুড়ে একাধিক রাজ্যে ক্যারল গায়ক-গায়িকা, চার্চের ধর্মীয় সমাবেশ ও উৎসব উদ্‌যাপনকারীদের হেনস্তা করা হয়েছে। সংগঠনটি বলেছে, এসব ঘটনার কোনো যুক্তি বা ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় এবং তারা শর্তহীনভাবে এর নিন্দা জানাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনেও চার্চে ভাঙচুর, বড়দিনের সাজসজ্জা নষ্ট করা এবং উৎসবে অংশ নেওয়া মানুষকে হুমকি দেওয়ার একাধিক ঘটনার তথ্য উঠে এসেছে।

নির্যাতিত খ্রিস্টানদের পাশে কাজ করা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ওপেন ডোরস জানিয়েছে, শুধু বড়দিনের সময়েই ভারতজুড়ে খ্রিস্টানদের ওপর ৬০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে মধ্যপ্রদেশের জাবালপুরে দৃষ্টিশক্তিহীন এক খ্রিস্টান নারীকে হেনস্তা ও মারধরের একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় নেত্রী আঞ্জু ভারঘাভাকে জড়িত থাকতে দেখা যাওয়ায় বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে। তীব্র সমালোচনার মুখে বিজেপি তাকে শো-কজ নোটিশ দিলেও তিনি নিজে কোনো ভুল করেননি বলে দাবি করেছেন, আর পুলিশ জানিয়েছে এখনো এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি।

ওড়িশা ও দিল্লির আরও কয়েকটি ভিডিওতে দেখা যায়, সান্তা ক্লজের ক্যাপ বিক্রি করা ব্যক্তি ও বড়দিনের সাজে থাকা নারীদের হেনস্তা করা হচ্ছে। এসব ক্ষেত্রে উগ্র হিন্দুত্ববাদীরা ‘হিন্দু দেশে’ খ্রিস্টান ধর্মের প্রচারণার অভিযোগ তুলে আগ্রাসী আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। ক্যাথলিক বিশপ’স কনফারেন্স এ পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে খ্রিস্টানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, এ ধরনের সহিংসতা ও হয়রানি সংবিধানস্বীকৃত ধর্ম পালনের অধিকারকে গুরুতরভাবে খর্ব করছে।

খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের আইনি অধিকার নিয়ে কাজ করা ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম জানিয়েছে, চলতি বছরে ভারতে খ্রিস্টানদের ওপর অন্তত ৬০০টি আক্রমণের ঘটনা ঘটেছে। প্রায় ১৪০ কোটি জনসংখ্যার ভারতে খ্রিস্টানদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ২ দশমিক ৩ শতাংশ, যা হিন্দু ও মুসলিমদের পর দেশটির তৃতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts