• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই- খায়রুল কবির খোকন

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

[ad_1]

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন কমিশন আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে ঘোষণা দিয়েছে সেই নির্বাচন সঠিক সময়েই হবে। আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই সেই নির্বাচন ঠেকানোর। কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত করে নির্বাচন বানচাল করা যাবে না।

সোমবার (১ সেপ্টেম্বর)বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াত, এনসিপি ও চরমোনাই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা পিআর, সংস্কার, জুলাই সনদ এবং গণপরিষদের কথা বলে নির্বাচন পেছাতে চাচ্ছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। নির্বাচনের জন্য দু’একটি দল ছাড়া জনগণ, সরকার, নির্বাচন কমিশন এবং দেশের সকল রাজনৈতিক দল প্রস্তুত। এই নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের জনগণ তাদের পছন্দের সরকারকে নির্বাচিত করবে। আর সেই নির্বাচিত সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদেশের মানুষের ভালবাসা নিয়েই আগামী দিনে ধানের শীষ বিজয়ী হবে।

এসময় নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল,কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ খোকন,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, এম এ জলিল, হারুন অর রশিদ, গোলাম কবির কামাল ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ বক্তব্য রাখেন।

সভা শেষে কয়েক হাজার দলীয় নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শিক্ষাচত্বরে এসে শেষ হয়।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts