• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের আব্দুর রহিম – IPCSBDPress বন্দরে ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যু: হত্যা মামলা, গ্রেপ্তার ১ বন্দরে পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, মন্দিরে ইটপাটকেল নিক্ষেপে উত্তেজনা ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২ ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি গাড়ি দিনাজপুরে শিশুদের নিয়ে অনন্য গ্রিন লার্নিং বিপ্লব – IPCSBDPress মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বৈষম্যমুক্ত মানবিক ফোরামের আলোচনা সভা পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে বন্দরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফিফার সিদ্ধান্তে স্বস্তি পর্তুগাল, রোনালদো প্রস্তুত বিশ্বকাপের জন্য – IPCSBDPress

Reporter Name / ১০১ Time View
Update : রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:৫৩ পূর্বাহ্ণ | নভেম্বর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপে খেলা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা অবশেষে কেটে গেছে। ফিফা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আগামী গ্রীষ্মের বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন রোনালদো। ৪০ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার আগের ম্যাচে দারা ও’শিয়ার পিঠে কনুই মারায় সরাসরি লাল কার্ড দেখেন এবং ম্যাচটি ২-০ গোলে হেরে শেষ করে পর্তুগাল। সাধারণত এমন আচরণের জন্য তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে কিন্তু রোনালদোর ক্ষেত্রে তা পুরোপুরি প্রযোজ্য হয়নি। তাকে মাত্র একটি ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে যাতে বিশ্বকাপে কোনো ম্যাচ মিস না করতে হয় তাকে।

বিবিসি স্পোর্ট জানিয়েছে জাতীয় দলে ২২৬টি ম্যাচ খেলে এবারই প্রথম লাল কার্ড দেখেছেন রোনালদো এবং এই পরিসংখ্যানই ফিফাকে তুলনামূলক নমনীয় হতে প্রভাবিত করেছে বলে মনে করা হচ্ছে। ফলে ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে নিষেধাজনাকৃত ম্যাচে না খেললেও বিশ্বকাপে তাকে আর কোনো ম্যাচের বাইরে থাকতে হবে না। তবে ফিফা সতর্ক করে জানিয়েছে পরবর্তী এক বছরের মধ্যে একই ধরনের কোনো ভুল করলে স্থগিত নিষেধাজ্ঞা বাতিল হবে এবং বাকি দুই ম্যাচের শাস্তি তাৎক্ষণিক কার্যকর হবে।বাছাইপর্বে পাঁচ গোল করে রোনালদো পর্তুগালকে গ্রুপ এফের শীর্ষে তুলে আনতে বড় ভূমিকা রেখেছেন। সপ্তমবারের মতো বিশ্বকাপে যাচ্ছেন তিনি এবং এই সিদ্ধান্ত পর্তুগালের প্রস্তুতিতে বড় স্বস্তি এনে দিয়েছে।

আগামী ৫ ডিসেম্বর ৪৮ দলের বিশ্বকাপের ড্র সরাসরি সম্প্রচার করবে বিবিসি এবং সেই ড্রয়ের পরই জানা যাবে প্রথম ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ কে হতে পারে। দীর্ঘ ক্যারিয়ারে বয়সকে শুধুই একটি সংখ্যা প্রমাণ করে চলা রোনালদোকে আবার বড় মঞ্চে দেখতে মুখিয়ে রয়েছে ফুটবল দুনিয়া।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts