• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সুখী হতে চাইলে রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেপ্তারের আওতায় আনতে হবে ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অনেক বড় সাফল্য: প্রতিমন্ত্রী পুতুল দেশে মৌলবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারীরা: আইনমন্ত্রী মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না, বহুদিনের: মির্জা আব্বাস মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ বুলু, ডাইরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন মনোহরদীতে অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, ভেক্যু মেশিন ও ট্রলি জব্দ মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি

প্রধান উপদেষ্টা ড. ইউনূস – IPCSBDPress

Reporter Name / ২২১ Time View
Update : বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন


আপডেটঃ ১২:২৩ অপরাহ্ণ | জুলাই ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

ঢাকা:- ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল গুলোর মধ্যে বিদ্যমান ঐক্য আরও বেশি দৃশ্যমান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেন, আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা যদি মানুষ চোখে দেখে, তাহলে মানুষের মধ্যে স্বস্তির অনুভূতি আসবে।দেশের মানুষ এটিই চায়।মঙ্গলবার রাতে রাজধানীর যমুনা সরকারি বাসভবনে দেশের চারটি রাজনৈতিক দল—বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন।দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।তিনি জানান, আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং দলগুলোর মধ্যে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে কোনো মতভিন্নতা বা বিভাজন নেই।বরং রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা একে অপরকে রাজনৈতিক সহযোগী হিসেবে দেখছে।

আইন উপদেষ্টা আরও বলেন, রাজনীতির মাঠে মাঝেমধ্যে কেউ কাউকে কিছু বলতে পারে, কিন্তু সেটা ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল বোঝায় না।বৈঠকে রাজনৈতিক দল গুলো সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে এগিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়।এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে মতভিন্নতা সত্ত্বেও জাতীয় স্বার্থে দল গুলো একত্র হওয়ার সংকেত দিচ্ছে।

IPCS News : Dhaka :



Source link


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts