• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
অদূর ভবিষ্যতেও ইরানের নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী স্ক্রিনশট ফাঁস করে একঝাঁক নায়িকার নাম কেন প্রকাশ্যে আনলেন জয় যারা জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিণতি ভালো হয়নি সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা তিন কারণে ‘অপরাধী’ বর্তমান রাষ্ট্রপতি: জামায়াত আমির নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে শিবিরের র‌্যালি – একুশের কাগজ

Reporter Name / ১৩০ Time View
Update : শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) সকাল ৯টায় নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি শহরের খানপুর এলাকা থেকে শুরু হয় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ঘুরে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালিতে জাতীয় পতাকা নিয়ে অংশ নেন নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে শিবিরের র‌্যালি

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো. ইসমাঈলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসান, দফতর সম্পাদক আমজাদ হোসেন, অর্থ সম্পাদক রায়হান রফিক, শিক্ষা সম্পাদক কামরুল ইসলাম ও পাঠাগার সম্পাদক আল হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন।

সভাপতি মো. ইসমাঈল বলেন, ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের প্রতিটি নাগরিককে সৎ, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায়। এ পর্যন্ত ছাত্রশিবিরের লোকজন যত জায়গায় অবস্থান নিয়েছে তারা সেখানে সততার পরিচয় দিয়েছে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্রশিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts