• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন |
  • English Version

পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীতে পুরাতন ব্যাটারী থেকে সিসা তৈরির একটি কারখানায় আগুন লেগে ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

গুরুতর আহত শ্রমিকরা হলেন, দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। এছাড়া আরও চার শ্রমিক আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই পাঁচদোনা এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রভাবশালীে মহলের ছত্রছায়ায় অবৈধভাবে ব্যাটারী কারখানা পরিচালনা করে আসছে চীনা একটি প্রতিষ্ঠান। কারখানাটিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হয়ে থাকে।

রোববার সকালে কাজ করার সময় কারখানাটিতে আগুন লাগে। এতে ৭ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়। আশংকাজনক অবস্থায় তিনজনকে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা থেকে ৭ জন অগ্নিদগ্ধ রোগীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এরমধ্যে দুইজনের শরীরের ৬০ ভাগ এবং ১ জনের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকী চারজনকে সাধারণ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আগুনের খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনী পদক্ষেপ নেয়া হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts