• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে পা রাখলেন তারেক রহমান – IPCSBDPress

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:৩৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি বৃহস্পতিবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

বিমান ও দলীয় সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে পরিচালিত ফ্লাইটটি সকাল ১০টার দিকে সিলেটে পৌঁছায় এবং সেখানে এক ঘণ্টার যাত্রাবিরতি নির্ধারিত রয়েছে। সিলেটে নামার পরপরই তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করে একটি সংক্ষিপ্ত বার্তা দেন, যেখানে তিনি দেশের মাটিতে ফিরে আসার আনন্দের কথা জানান। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে, যেখানে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন বিএনপির শীর্ষ নেতারা। সকালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এই প্রত্যাবর্তন শুধু দলের জন্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় একটি স্মরণীয় মুহূর্ত। তাঁর মতে, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য টানা ১৭ বছরের সংগ্রামের পর আজকের দিনটি ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts