• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নারায়ণগঞ্জের মানুষের আতঙ্ক দূর করার জন্য রাজপথে নেমেছি: রাজীব বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ৪ লাখ ৩৮ হাজার টাকার চেক বিতরণ, সম্মান ও কল্যাণে কাজ অব্যাহত রাখার অঙ্গীকার – IPCSBDPress সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবকলীগের নেতাসহ গ্রেপ্তার মাধবদীতে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশু কে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আ’লীগের ১৯২ আসামি (তালিকা) বন্দরে খাল সংস্কারের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রুপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের দুই সহযোগী গ্রেপ্তার রাজশাহী বিভাগে ২৭ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল – IPCSBDPress বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত লাইনম্যানের মৃত্যু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি

Reporter Name / ১৩০ Time View
Update : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ পুলিশের সদরদপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সেখানে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের উপদেষ্টা লিনফোর্ড এনড্রুজ।

প্রতিনিধিদলের প্রধান আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রস্তুতি, নির্বাচনকালীন বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

কমনওয়েলথ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে আইজিপি বলেন, পুলিশ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং নির্বাচনে দায়িত্বপালনকারী প্রায় দেড় লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পুলিশের সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts