• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ডে ছাড় দেয়া হবে না

Reporter Name / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

[ad_1]

ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ডে ছাড় দেয়া হবে না। নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ডে ছাড় নয়। চোরাগুপ্তা হামলা করে কেউ যেন পালাতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশনা দেয়া হয়েছে। ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা যারা ঘটিয়েছে তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে ম্যাসেজ ক্লিয়ার।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণবিধি প্রতিপালনসহ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বৈঠক করে নির্বাচন কমিশন। দুপুর আড়াইটার পর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এর আগে সেনা, নৌ, বিমান বাহিনী প্রধানের সঙ্গে দুপুর ১২টায় বৈঠক করে ইসি। সিইসির সঙ্গে বৈঠকে সুষ্ঠু সুন্দর ও অংশগ্রহণ নির্বাচনে জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানরা। সভার শুরুতে শহিদ ওসমান হাদি, শান্তি মিশনে ৬ শহীদসহ কয়েকজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সানাউল্লাহ বলেন, ওসমান হাদির মৃত্যুতে আগাম বার্তাসহ কেন সেটি রোধ করা গেল না সে বিষয়ে আইনের মধ্য থেকে গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। যেন এমন পরিস্থিতি আর না হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, গোলাবারুদ উদ্ধার দল ও প্রার্থীর মাঝে আস্থার পরিবেশ করতে নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ অভিযানের মাধ্যমে সেগুলো করা হবে। তফসিল ঘোষণার পর ১৩ তারিখ থেকেই অভিযান চলছে। প্রতিদিন সন্ত্রাসীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে। সবমিলিয়ে আইনশৃঙ্খলা সমন্বয়ের কাজ চলছে। অতিদ্রুত যৌথ অভিযান শুরু হবে।

তিনি আরও বলেন, দল ও প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে সহায়ক ভূমিকা পালন করছে। কিছু ঘটনা নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে। তবে মূল দলগুলোর সম্পৃক্ততা পাওয়া যায় নি। ওসমান হাদির ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তদন্ত কাজ তরান্বিত করতে নির্দেশনা দিয়েছি। তফসিল ঘোষণার পর থেকে যেকোনো ঘটনাই নির্বাচনের অংশের মধ্য পড়ে। ওসমান হাদির হত্যাকাণ্ডে নির্বাচনে উৎসবের আমেজে ব্যাঘাত ঘটলেও ষড়যন্ত্রকারীরা সফল হবে না। শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে। নির্বাচন সুষ্ঠু হবে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার মতো এমন কোনো ঘটনা আর যেন না হয় আইনশৃঙ্খলা বাহিনীকে সে বিষয়ে ইসি নির্দেশনা দিয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts