• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা পাইকপাড়ায় ২০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মনোহরদীতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সেনসিটাইজেশন কর্মশালা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ভিক্টোরিয়া হাসপাতালে জেলা প্রশাসকের ফলোআপ পরিদর্শন রূপগঞ্জে বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন বন্দরে গ্যাস বিস্ফোরণ: একে একে চলে গেল পরিবারের ৪ সদস্য বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি: অভিযুক্ত গ্রেপ্তার – Zaawansowana Platforma Rozrywki Online Dla Wymagających Graczy

নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ম্যাক্রোঁ

Reporter Name / ১৪৫ Time View
Update : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন


নিজের স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ একজন নারী। এটি প্রমাণে যুক্তরাষ্ট্রের একটি আদালতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যুক্তরাষ্ট্রের ডানপন্থি ইনফ্লুয়েন্সার ক্যানডেস ওয়েন্স দাবি করেন, ম্যাক্রোঁর স্ত্রী পুরুষ হিসেবে জন্ম নিয়েছিলেন। তিনি তার দাবি বিভিন্ন জায়গায় প্রচার করতে থাকেন। এরপর তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ফরাসি প্রেসিডেন্ট ও তার স্ত্রী।

সংবাদমাধ্যম বিবিসির ‘ফেম আন্ডার ফায়ার’ পডকাস্টে ম্যাক্রোঁ দম্পতির আইনজীবী টম ক্লেয়ার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ব্রিজিত ম্যাক্রোঁ যখন জানতে পারেন তাকে পুরুষ হিসেবে অভিহিত করা হচ্ছে এ নিয়ে তিনি ব্যথিত হন। এছাড়া এসব দাবি প্রেসিডেন্টকে তার কাজ থেকেও বিচ্যুত করছে।

তিনি আরও বলেন, “আমি এটা বলতে চাই না যে এটি তাকে তার কাজ থেকে বিচ্যুত করেছে। তবে যেকোনো মানুষের মতো, যিনি কর্মজীবন এবং পারিবারিক জীবন দুটোই সামলাচ্ছেন, যখন তার পরিবার আক্রমণের শিকার হয়, তখন তা তাকে দুর্বল করে দেয়। তিনি একটি দেশের প্রেসিডেন্ট বলে যে এর থেকে মুক্ত, এমনটা নয়। কী ধরনের বৈজ্ঞানিক প্রমাণ দেওয়া হবে সেটি এখন জানাতে চাননি এ আইনজীবী। তবে মার্কিন ইনফ্লুয়েন্সারের দাবি যে মিথ্যা সেটি তারা প্রমাণ করবে। আদালতের যেখানে প্রয়োজন হবে সেখানে ব্রিজিত ম্যাক্রোঁ কি তার গর্ভকালীন সময়ের ও সন্তানদের বড় করার ছবি প্রমাণদেবেন। এ ধরনের প্রমাণ তাদের কাছে আছে।

ম্যাক্রোঁ দম্পতিকে এ ধরনের প্রমাণ দিতে হচ্ছে যা ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন তিনি। তা সত্ত্বেও সত্য প্রমাণে ব্রিজিত ম্যাক্রোঁ সব করতে প্রস্তুত। তিনি বলেন, সত্য প্রমাণে তাকে একটি অস্বস্তিকর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু ব্রিজিত প্রস্তুত। সত্য প্রমাণে যা করার দরকার তিনি তার সবই করবেন। এসব মিথ্যা দাবিকে মিথ্যা হিসেবে প্রমাণে যদি অস্বস্তিকর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়-ও, তিনি প্রস্তুত।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts