• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দুই যুগে পা রাখল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – IPCSBDPress নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ পানি পানেই কি ত্বক সুন্দর থাকে? রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ জন – IPCSBDPress সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​লক্ষীপুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু ফতুল্লায় উদ্ধার সোনারগাঁয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি ফতুল্লায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়েছে র্দুবৃত্তরা নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন-সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা – IPCSBDPress ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‍যুবকের মৃত্যু

নিউইয়র্কে হামলা ঘটনায় অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ

Reporter Name / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। মঙ্গলবর (২৩ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিউইয়র্কে এ হামলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ সমর্থক ও সহযোগীদের দ্বারা সংঘটিত হয়েছে। এ ঘটনাকে বাংলাদেশের অতীতের সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক বেদনাদায়ক স্মারক হিসেবে উল্লেখ করেছে। তবে এই ধ্বংসাত্মক রাজনৈতিক উত্তরাধিকার থেকে দেশকে মুক্ত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সফরকালে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে শুরুতে ভিভিআইপি গেট দিয়ে নিরাপত্তা বেষ্টিত পরিবহনে ওঠানো হলেও হঠাৎ ভিসাজনিত জটিলতার কারণে বিকল্প পথে বের হতে বাধ্য হন তারা। উচ্চপর্যায়ে ভিভিআইপি সুবিধা অব্যাহত রাখার অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ সেটি নাকচ করে দেয়, যার ফলে নেতৃবৃন্দ ঝুঁকির মুখে পড়েন।

আরও উল্লেখ করা হয়, ঘটনার পরপরই বাংলাদেশ মিশন নিউইয়র্ক পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে এবং তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার পর থেকে প্রধান উপদেষ্টা ও সরকারি প্রতিনিধি দলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে প্রতিনিধি দলের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে সরকার। দেশ-বিদেশে যেকোনো রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কঠোরভাবে প্রতিহত করা হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় অনড় থাকবে বলে পুনর্ব্যক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts