• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |
  • English Version

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‍নিয়ে মসজিদে হুড়োহুড়ি, গ্লাস ভেঙে আহত ৫

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান মসজিদে নামাজ পড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় নেতাকর্মীদের ভীড় ও ধাক্কাধাক্কিতে মসজিদের একটি দরজার গ্লাস ভেঙে যায়। এতে অন্তত ৫জন মুসুল্লি আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মসল্লীরা। 

শুক্রবার (৮ মে) জুমার নামাজের সময় মাসদাইর কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদে আসেন পাটোয়ারী। 

এসময় পাটোয়ারীর আগমনকে কেন্দ্র করে এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মসজিদে আসেন। মসজিদে নামাজ আদায়ের পর মসজিদ থেকে বের হওয়ার সময় নেতাকর্মীদের ভীড়ে মসজিদের একটি দরজার গ্লাস ভেঙে যায়।

এসময় এনসিপি নেতাকর্মীদের হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে মসজিদের মুসল্লীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এসময় মসজিদের ভেতরে নামাজের পরে স্লোগান দেয়ার অভিযোগও করেন তারা।  

স্থানীয় মুসল্লিদের ভাষ্য, মসজিদটি সবসময় শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হয় এবং খতিবের বয়ান শুনতে নিয়মিত মুসল্লিরা সেখানে নামাজ আদায় করেন। তবে নাসির উদ্দিন পাটোয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে কিছু লোক মসজিদের ভেতরে স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে মুসল্লিদের ইবাদতে বিঘ্ন ঘটে। ধাক্কাধাক্কিতে অনেকের কাঁচের গ্লাস দিয়ে হাত-পা কেটে যায়। 

একাধিক মুসল্লি অভিযোগ করে বলেন, “মসজিদের ভেতরে হইচই, ধাক্কাধাক্কি ও স্লোগানের কারণে স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়। একপর্যায়ে দরজার গ্লাস ভেঙে যায়।”
এর আগে জুমার নামাজের খুতবার পূর্বে বক্তব্য দেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, “আমরা সবাইকে মসজিদে আসতে বলি, কারণ আমরা চাই সবাই মসজিদমুখী হোক। মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক।”

তিনি আরও বলেন, “মুসলমানরা যদি সজাগ না থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে, তা মোকাবিলা করা সম্ভব হবে না।”

 

আরেক মুসল্লী সোহেল রানা বলেন, নামাজের পরে তারাহুড়ো করে বের হওয়ার সময় তারা দরজাটি ভেঙে ফেলে। এসময় একজনের পা কেটে গেছে দেখেছি। তারা মসজিদের ভেতরেই স্লোগান দেয়া শুরু করে। বলার পরেও তারা মানেনি।

মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা আব্দুল খালেক বলেন, মসজিদের একটি আদব কায়দা কাছে। তারা মসজিদের ভেতরেই স্লোগান শুরু করে দিয়েছে। তাদের নেতাকর্মীরা এই দরজাটা ভেঙে ফেলেছে৷ এগুলো কেমন ব্যাবহার। বারবার বলার পরেও তারা শুনলো না।

আল-আমিন নামের নামের একজন মুসল্লি  বলেন, ‌‘নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যারা ছিলেন তারা অনেক উচ্ছৃঙ্খল। তারা মসজিদের ভেতরেই অনেক হুড়োহুড়ি করেন। এসময় মসজিদের গ্লাস ভেঙে অনেকের শরীরে পড়ে। এতে বেশ কয়েকজনের হাত-পা কেটে যায়। তবে আহতদের নাম বলতে পারছি না।’

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক শওকত আলী বলেন, আমরা মসজিদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। মসজিদের দরজাটি আমরা ঠিক করে দিবো



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts