• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

নায়িকা পপির ছেলে বড় হয়ে গেছে

Reporter Name / ৩৪৬ Time View
Update : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

[ad_1]

ঢালিউড থেকে হারিয়ে গেছেন এক সময়ের সুপারহিট নায়িকা সাদিকা পারভীন পপি। শুরুতে তার এ অনুপস্থিতিকে সাময়িক বিরতি ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু সময় যতই গড়াতে থাকে, বোঝা যায়, বিনোদন অঙ্গনকে বিদায় জানিয়েছেন পপি। এরই মধ্যে তার চুপিচুপি বিয়ে করার খবরও শোনা যায়। শোনা যায় সন্তান জন্মের খবর।

গতকাল সোমবার হাতে এসেছে নায়িকা পপির স্বামী সন্তানের ছবি। সেখানে দেখা গেছে, বেশ বড় হয়ে গেছে পপির ছেলে আয়াত। বিয়ে নিয়ে কেন এমন লুকোচুরি? জানতে চাইলে কথা বলতে রাজি হননি অভিনেত্রী সাদিকা পারভীন পপি। তার মেজ বোন ফিরোজা পারভীন জাগো নিউজকে বলেন, ‘আমরাও তো ঠিকমতো জানি না।’

পপির ছেলে আয়াতের বয়স এখন তিন বছরের বেশি। কবে বিয়ে করেছেন পপি? জানতে চাইলে ফিরোজা পারভীন বলেন, ‘আমরা পরিবারের কেউ জানি না যে, পপি কবে বিয়ে করেছে। সে একা একা বিয়ে করেছে। সন্তানসহ আমাদের সামনে হাজির হয়েছে।’

নায়িকা পপির ছেলে বড় হয়ে গেছে

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর ধানমন্ডিতে বাস করছেন পপি। তবে এই মুহূর্তে তিনি আছেন খুলনায়। তার স্বামী আদনান উদ্দিন কামাল পেশায় একজন ব্যবসায়ী। পপির নামে বোনের করা জিডি প্রসঙ্গে কথা বলতে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। এমনকি এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তিনি সাড়া দেয়নি।

সম্প্রতি অভিনেত্রী পপির বিরুদ্ধে ভাই-বোনদের বঞ্চিত করে বাবার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল তার নামে স্থানীয় থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন, বিষয়টি নিশ্চিত করেছেন পপির মা ও বোন। জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও তার সাঙ্গপাঙ্গসহ সোমবার বেলা সাড়ে ১২টায় সোনাডাঙ্গার শিববাড়িতে জড়ো হন তারা। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় পপির। পপি অভিনীত ও মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘কুলি’। এখানে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি তখন ৭ কোটি টাকা ব্যবসা করে। এরপর বহু ছবিতে অভিনয় করেছিলেন পপি।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts