• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
প্রাথমিকে শীতকালীন ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার নির্দেশ জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত কমপক্ষে ৩০, বিদ্যুৎহীন দুই হাজার ঘর – IPCSBDPress ন্যায়সঙ্গত প্রতিবাদের বিজয় অনিবার্য: তারেক রহমান আফ্রিদি থেকে গেইল বিদেশি ক্রিকেটারদের মিলিয়ন ডলারের বিপিএল যাত্রা – IPCSBDPress মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা গৃহকর্মী নিয়োগের আগে যেসব খোঁজ খবর নেবেন শিক্ষকরা সাংবাদিকতায় থাকলে এমপিও বাতিল করে আইনি ব্যবস্থা বিটকয়েন কি | বিটকয়েন কিভাবে কাজ করে | এবং কিভাবে উপার্জন করা যায় রাজশাহীতে মাইক্রোবাস চাপ দিয়ে এনসিপির ২ নেতাকে হত্যা চেষ্টা – IPCSBDPress ব্লগ মানে কি ? ব্লগ থেকে কিভাবে অনলাইন টাকা আয় করবেন।

নরসিংদী-১ (সদর) আসনে গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করলেন খায়রুল কবির খোকন

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন


নরসিংদী-১ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সোমবার (১০ নভেম্বর) সকালে নির্বাচনী এলাকার নরসিংদী পৌরসভার ১নং ওয়ার্ডে গণসংযোগ ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণের মাধ্যমে ভোট প্রার্থনা ও ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কার্যক্রম শুরু করেন।

 

এসময় তিনি ভেলানগর বাজার এলাকার বিভিন্ন দোকানপাটসহ পথচারী ও উপস্থিত লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।

 

গণসংযোগকালে সাংবাদিকদের তিনি বলেন, প্রার্থী মনোনয়ন দেয়ার পর থেকেই দেশের জনগণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী আসন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমরাও ঘোষণা দিয়েছি নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাংখার বাস্তবায়ন করা হবে।

 

খায়রুল কবির খোকন আরও বলেন, দানবীয়-মাফিয়া সরকারের পতন হয়েছে, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর-নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি তারা পক্ষপাতিত্ব করে কিংবা নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়, তবে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে।

 

এসময় জেলা বিএনপি, শহর বিএনপি, চিনিশপুর ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts