• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

নরসিংদীর মেঘনায় অভিযান: ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

Reporter Name / ৩০৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন

[ad_1]

নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করেছে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সুব্রত কুমার পোদ্দার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে করিমপুর ও চড়দিঘলদী ইউনিয়নের রসুলপুর ও জিৎরামপুর সীমান্তবর্তী মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ছোট নৌকা এবং প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ওসি সুব্রত কুমার পোদ্দারের নেতৃত্বে উপপরিদর্শক মোঃ আলাউল হক, সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম, তৈয়বুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের একটি টিম।

ওসি সুব্রত কুমার পোদ্দার আরও জানান, নৌ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ ধরার নৌকাটি নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, নৌপথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts