• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীর চরাঞ্চলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ও এলাকার অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ হয়।

শনিবার (১৭ জানুয়ারি) নরসিংদী সদর উপজেলা করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সফুরা খাতুন বালিকা বিদ্যালয়ের মাঠে এ বিশেষ দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উত্তরণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ও জেলা বিএনপির অন্যতম সদস্য এড. শিরিন সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ-সংগঠনের নেত্রীবৃন্দ!

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের এক মুর্ত প্রতীক এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের নির্ভীক কণ্ঠস্বর। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

বক্তারা আরো বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়—মানবিক কার্যক্রমের মাধ্যমেও জনগণের সেবায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।

দোয়া মাহফিল শেষে এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

হাড় কাপানো এই শীতে অসহায় ও দরিদ্র মানুষগুলো কোনরকম ভাবে শীত নিবারণ করে যাচ্ছে। তাদের নিদারুণ কষ্টের কথা ভেবে ইউনিয়ন বিএনপি’র এই মানবিক উদ্যোগ গ্রহণ করে। ইউনিয়ন বিএনপির এই উদ্যোগের প্রতি স্থানীয় সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts