• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক

নরসিংদীতে ১২ কেজি গাঁজা সহ নারী মাকদকারবারী আটক

Reporter Name / ১৮০ Time View
Update : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

[ad_1]

নরসিংদী পৌর শহর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত নারী শারমিন বেগম (২২)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শাহপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। তার কাছ থেকে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উপপরিদর্শক মোঃ ফজলুল হক খানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালায়। নরসিংদী পৌর শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় মর্ডান পোল্ট্রি ফিডস দোকানের সামনে ওই নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার হয় ১২ কেজি গাঁজা।

পরে গ্রেফতারকৃত শারমিন বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts