• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা – IPCSBDPress বাংলাদেশ ব্যাংক যথেষ্ট স্বাধীন, আইন সংশোধন এ সরকারের মেয়াদে বাস্তবসম্মত নয় বাসস এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ডিআরইউ’র বিকাশ-নগদ-রকেটে ১০০০-এর বেশি লেনদেন করা যাবে না, দিনে লেনদেন ১০ বার ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি আর চলবে না: আমির খসরু সাদা নয়, রঙিন ফুলকপিই বেশি স্বাস্থ্যকর নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ – IPCSBDPress বাংলাদেশের বিচারের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ: চীফ প্রসিকিউটর একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে: আসিফ মাহমুদ

নরসিংদীতে পিআর নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন


পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে  নরসিংদীতে মানববন্ধন করেছে নরসিংদী শহর  জামায়াতে ইসলামী। বুধবার বিকালে নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ ভোট কেন্দ্রে পেশীশক্তি প্রদর্শন করতে পারবে না, ভোট কেন্দ্র দখল করতে পারবে না জানিয়ে জামায়াত নেতারা বলেন, ‘স্বাধীনতার পর বহুদল ক্ষমতায় এসেছে, নির্বাচন হয়েছে। কেউ দিনের ভোট রাতে করেছে, কেউ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছে । কিন্তু জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয়নি। তাই দেশের জনগণের মৌলিক দাবি পূরণ করার মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দিতে হবে যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি নিশ্চিত করতে হবে যাতে করে ছোট বড় সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগসহ তাদের দোসর ১৪ দল ও জাতীয় পার্টির সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই দলগুলো বার বার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে পদদলিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মজলুম জনতার বিজয় হয়েছে। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের সুযোগ বন্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারকে উভয় কক্ষে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা মেনে নিতে হবে।

নরসিংদী শহর জামায়াতে ইসলামীর সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে  বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মোসলেহুদ্দীন, জেনারেল সেক্রেটারি ও পলাশ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ  আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি জেনারেল মকবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমির, নরসিংদী সদর আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া, নরসিংদী সদর উপজেলা জামায়াতের আমির মাহফুজ ভূইয়াসহ অন্যান্যরা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts