• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

নরসিংদীতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ৩ আসামি গ্রেপ্তার

Reporter Name / ১৬৭ Time View
Update : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে নরসিংদী সদর উপজেলার হাজীপুর  ইউনিয়নের বদরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন নরসিংদী সদর থানার উপপরিদর্শক শ্রী রামকৃষ্ণ দাস।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের  বদরপুরের উত্তরপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে শিপন(২৭),সুলতান মিয়ার ছেলে আবুল হাসেম(৬২)ও আবুল কাশেম(৬০)।

এর আগে গেলো ২৬ তারিখে পারিবারিক কলহের জেরে শহরতলীর হাজীপুরের বদরপুর এলাকার রউফ মিয়ার মেয়ে একাদশ শ্রেণির  শিক্ষার্থী দিনা আক্তারকে (১৭) অভিযুক্ত’রা কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এরই জেরে দিনার পিতা রউফ মিয়া অভিযুক্ত ৫ জনের নামে নরসিংদী সদর থানায়  লিখিত অভিযোগ দায়ের করেন।

নরসিংদী সদর থানার উপপরিদর্শক শ্রী রামকৃষ্ণ দাস জানান, পারিবারিক কলহের জেরে কলেজ ছাত্রীকে কুপিয়েছে আসামিরা।  ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই জনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts