• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন |
  • English Version

দেশকে এগিয়ে নিতে একটা ন্যাশনাল মুড দরকার: হোসেন জিল্লুর

Reporter Name / ১৫৩ Time View
Update : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

[ad_1]

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেছেন, আজ বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্যমতের মধ্যে গড়ে তোলা অর্থনীতির দিক নির্দেশনা। রাজনৈতিক ঐক্যমত কিংবা এলডিসি হবে কি-না সেটা সবচেয়ে গুরুত্বের নয়। আমাদের একটা ন্যাশনাল মুড দরকার।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় এডিসন প্রাইম ভবনে ‘রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন।

হোসেন জিল্লুর রহমান বলেন, আমরা গত ত্রিশ বছর ধরে রেমিট্যান্স আর পোশাক নিয়ে এগিয়েছে। তবে এসব আর অর্থনীতির মূল চালকের শক্তিতে থাকবে না। নতুনভাবে এখন কৃষি, এসএমই ও প্রযুক্তিনির্ভর ব্যবসা নিয়ে এগিয়ে যেতে হবে। অর্থনীতির মূল চালকের জায়গায় এসব খাতকে লালন করতে হবে। কটু একটু করে আমরা এগুচ্ছি, এগুলো বললে হবে না, এখন আমাদের দৌড়াতে হবে। আমাদের অর্থনীতির উন্নয়নের আলোচনা সব সময় খন্ডিত। সেটা কর্মসংস্থান, এসএমই-বান্ধব নয়। পরিষ্কার দিক নির্দেশনা নেই।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। বক্তব্য রাখেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও এগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান খান, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ প্রমুখ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts