• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরে পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, মন্দিরে ইটপাটকেল নিক্ষেপে উত্তেজনা ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২ ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি গাড়ি দিনাজপুরে শিশুদের নিয়ে অনন্য গ্রিন লার্নিং বিপ্লব – IPCSBDPress মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বৈষম্যমুক্ত মানবিক ফোরামের আলোচনা সভা পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে বন্দরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ Casino Exclusief Aanmelding: Amuseer Meteen en Geniet van Directe Uitbetalingen Casino Exclusief Aanmelding: Gok Onmiddellijk en Geniet van Snelle Opnames

দুদকেও দুর্নীতির অস্তিত্ব রয়েছে : চেয়ারম্যান

Reporter Name / ৩১৭ Time View
Update : শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) সমাজ থেকে আলাদা কোনো প্রতিষ্ঠান নয়, বরং সমাজের অংশ হিসেবে এখানেও দুর্নীতির অস্তিত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

 

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বরিশালের সিএন্ডবি রোডে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান না। এখানেও দুর্নীতি আছে। দায়িত্ব নেয়ার পর থেকেই দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা চলছে।’

প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে বরিশালে ছয়তলা বিশিষ্ট একটি আধুনিক দুদক ভবন নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, ‘দুর্নীতি কমিয়ে রাখা গেলে জনগণ ভালো থাকবে, সরকারও স্বস্তিতে থাকবে। সরকারের পতনের অন্যতম কারণ দুর্নীতি।’

দুদকের মামলায় অভিযুক্তদের খালাস পাওয়ার বিষয়ে ড. মোমেন বলেন, ‘দুদকের আসামিদের আমরা ছেড়ে দিই না। যারা খালাস পাচ্ছে, তাদের বিরুদ্ধেও আপিল করা হচ্ছে। এই বিষয়ে আদালত, সাংবাদিক এবং সমাজের সকল অংশের দায়িত্ব আছে। দুর্নীতির বিরুদ্ধে সঠিকভাবে সবাই কাজ করলে তা দমন করা সম্ভব।’

পরে তিনি বরিশাল সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে ‘দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা এবং সেবার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts