• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |
  • English Version

তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক প্রেস বিজ্ঞপ্তি

Reporter Name / ৫১ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ ডটকম’-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফতুল্লা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় তারা বলেন, “নিউজ নারায়ণগঞ্জ ডটকমের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন মায়ের মৃত্যু কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করছি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”

তারা আরও বলেন, “এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারকে দান করেন। আমরা তানভীর হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং তাদের এই কঠিন সময়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts