• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল দেশ ও জনগণের স্বার্থই আমাদের কাছে প্রথম: তারেক রহমান কী, কেন এবং কীভাবে? ব্যাখ্যা দিলেন ডা. তাসনিম জারা – IPCSBDPress জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জুলাই সনদের নির্দেশনামতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত রমজান মাসে নিম্ন ও মাধ্যমিক বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, পতাকা ছাড়া ফিরবেন সংখ্যাগরিষ্ঠ জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে

তাদের যদি প্রটোকল দরকার হলে বিএনপির চেয়েও তিনগুণ বেশি করে দিন

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন


অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসসহ সকলকে অনুরোধ করবো- তাদেরকে যে প্রটোকল দিয়েছেন, আমাদেরকে যে নিরাপত্তা দিয়েছেন; আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি- সরকারের কাছে বিএনপির পক্ষ থেকে, এই লাখো জনতার পক্ষ থেকে, তাদের প্রটোকল দরকারে তিন ডাবল করে দেন। তাদের প্রটোকল তিন ডাবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এইটা জানতে পেরে মানুষ তাদের ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না, মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু করে বসুক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যখন এত মানুষ শহিদ হচ্ছিলো, তখন তারা কী ভূমিকা রেখেছিল এখন মানুষ তা নতুন করে জানতে চাইছে। আজ তারা বলছে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন। আমরা বলি, ভাই আপনাদের তো মানুষ একাত্তর সালেই দেখেছে। ইতিহাস মুছে ফেলা যায় না। ১৯৭১ সালে দেশের মানুষ দেখেছে আপনারা কীভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তখন লাখ লাখ মা-বোনের সম্মানহানি হয়েছে। আপনাদের ভূমিকার কারণে এ দেশের লাখ লাখ মুক্তিযোদ্ধা শহিদ হয়েছেন, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছেন। কাজেই আপনাদের ভূমিকা আমরা ৫০ বছর আগেই দেখে ফেলেছি। এখন যখন এসব কথা তাদের মুখ থেকে বের হয়ে যাচ্ছে এবং মানুষ বুঝতে পারছে যে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে; ঠিক তখনই মানুষ তাদের চালাকি ও ষড়যন্ত্র ধরে ফেলেছে। আর যখন তারাও বুঝতে পারছে যে মানুষ সব বুঝে গেছে, তখন তারা সরকারের কাছে গিয়ে বলছে—নিরাপত্তা দিতে হবে, প্রটোকল দিতে হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts