• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ন্যায়সঙ্গত প্রতিবাদের বিজয় অনিবার্য: তারেক রহমান আফ্রিদি থেকে গেইল বিদেশি ক্রিকেটারদের মিলিয়ন ডলারের বিপিএল যাত্রা – IPCSBDPress মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা গৃহকর্মী নিয়োগের আগে যেসব খোঁজ খবর নেবেন শিক্ষকরা সাংবাদিকতায় থাকলে এমপিও বাতিল করে আইনি ব্যবস্থা বিটকয়েন কি | বিটকয়েন কিভাবে কাজ করে | এবং কিভাবে উপার্জন করা যায় রাজশাহীতে মাইক্রোবাস চাপ দিয়ে এনসিপির ২ নেতাকে হত্যা চেষ্টা – IPCSBDPress ব্লগ মানে কি ? ব্লগ থেকে কিভাবে অনলাইন টাকা আয় করবেন। রায়পুরায় ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই মনোহরদীর সাগরদী বাজারে বৃহস্পতিবার ফ্রি চিকিৎসা সেবা দিবেন ডা এম এইচ কবির।

ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংবর্ধনা দিল নরসিংদী প্রেস ক্লাব

Reporter Name / ৭৭ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন


নরসিংদী প্রেস ক্লাবের উদ্যোগে ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন “নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা”-এর নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকালে প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার উপদেষ্টা ও বর্ষিয়ান সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চ্যাটার্জী।

সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মো: হাসান সাঈদ শফিউল আলম (গ্যালমান শফি), সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলসহ কমিটির ১৫ সদস্য ও ৪ জন উপদেষ্টাকে ক্রেস্ট প্রদান করা হয়।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও মাখন দাস, সদস্য মো. আমজাদ হোসেন ও আইয়ুব খান সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মনির হোসেন লিটন ও মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক মিয়া হোসেন, অর্থ সম্পাদক নাসরীন গীতি, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল সুমন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি নরসিংদীর উন্নয়ন চিত্র গণমাধ্যমে আরও বিস্তৃতভাবে তুলে ধরার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts