• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
স্ক্রিনশট ফাঁস করে একঝাঁক নায়িকার নাম কেন প্রকাশ্যে আনলেন জয় যারা জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিণতি ভালো হয়নি সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা তিন কারণে ‘অপরাধী’ বর্তমান রাষ্ট্রপতি: জামায়াত আমির নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার কার্য উপদেষ্টাসহ পাঁচ সংসদীয় কমিটি গঠন নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডাক্তারদের অনুপস্থিতি ও নিন্ম মানের সেবার অভিযোগে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

Reporter Name / ১২১ Time View
Update : শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন


নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নরসিংদী-গাজীপুরের সমন্বিত দুদক কার্যালয়ের চার সদস্যের একটি টিম এই অভিযান চালায়।

অভিযানের সময় হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা, সঠিকভাবে ওষুধ সরবরাহ না করা এবং রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের মতো অসঙ্গতির তথ্য সংগ্রহ করে দুদক।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান। তিনি জানান, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে দায়িত্বরত ডাক্তাররা নির্ধারিত সময়ে কর্মস্থলে না আসার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। দুদকের অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য অনিয়ম ও অব্যবস্থাপনা সম্পর্কেও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

অভিযানে উপ-সহকারী পরিচালক প্রান্তিক শাহসহ দুদকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts