• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

জামায়াতের কথা ও কাজের মিল নেই: রুমিন ফারহানা – IPCSBDPress

Reporter Name / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:৩৩ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামীর কথাবার্তা ও কর্মকাণ্ডের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তার মতে, দলটি এক কথা বলে, আরেকভাবে কাজ করে, যা রাজনৈতিক পরিসরে একধরনের অস্পষ্টতা তৈরি করেছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক। দৃশ্যমান যা দেখায়, অন্তরালে থাকে ভিন্ন কিছু।” তিনি আরও বলেন, বিএনপি, আওয়ামী লীগ বা এনসিপির মতো অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অন্তত কিছুটা সামঞ্জস্য পাওয়া যায়, কিন্তু জামায়াতের ক্ষেত্রে সেটি দেখা যায় না।এ সময় এনসিপির প্রতীক ইস্যু নিয়েও মন্তব্য করেন রুমিন ফারহানা। তার ভাষায়, “গণঅভ্যুত্থানের পর গঠিত এনসিপি দেশের মানুষের সমর্থন পেয়েছে, কিন্তু প্রতীক ইস্যুতে শাপলার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দলটির জন্য প্রশ্ন তৈরি করছে। শাপলা প্রতীক পেলেই যে ভোট বা আসন বাড়বে, তা নিশ্চিত নয়।”

তিনি বলেন, রাজনৈতিক প্রতীক আসলে সময়ের সঙ্গে মানুষের মনে বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। “নৌকা বা ধানের শীষ প্রতীকের জনপ্রিয়তা একদিনে তৈরি হয়নি। দীর্ঘ সময়ের রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে মানুষ এই প্রতীকগুলোর সঙ্গে সংযুক্ত হয়েছে,” যোগ করেন তিনি।রুমিন ফারহানার মতে, এনসিপির উচিত প্রতীকের চেয়ে জনগণের আস্থা অর্জনে মনোযোগী হওয়া। “শাপলা বা অন্য কোনো প্রতীক দিয়ে নয়, বরং কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে,” বলেন তিনি।

তিনি আরও মন্তব্য করেন, “যদি শাপলা প্রতীক না পায়, আর দল সেটিকে পরাজয় হিসেবে মেনে নেয়, তাহলে সেটা হবে নির্বাচনের আগেই আত্মসমর্পণ।”

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category