• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

‘জামায়াতকে যারা ভোট দেবে দিনের বেলায় তাদের রগ কাটবো’

Reporter Name / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

[ad_1]

পাবনায় কৃষক দল নেতা

জামায়াতকে যারা ভোট দেবে তাদের রাতের অন্ধকারে নয়, দিনের বেলায় রগ কাটার হুমকি দিয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধা। এর আগে পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িতে হামলা চালিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদ্রাসার মাঠে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী জনসভায় তিনি এ  হুমকি দেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

ভিডিওতে মক্কেল মৃধা বলেন, আমার বাড়ির যতো খুনতা, নিড়ীন, কুড়িল, সব পাতিল, হাঁড়ি, সব এই জামায়াত লুট করে নিয়েছে। এই জামায়াতের কোনো প্রোগ্রাম চলবে না। এই জামায়াতকে যারা ভোট দেবে তাদের রাতের অন্ধকারে নয়, আমি দিনের বেলায় তাদের রগ কাটবো, কোনো জামায়াত যদি সেন্টারে আসে। আমি বলতে চাই- জামায়াত আসবে না। আওয়ামী লীগ আমার ভাই, ধানের শীষে ভোট চাই।

এই বিষয়ে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। তবে এ বিষয়ে পাবনা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমরা ভিডিওটি পেয়েছি। আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে নির্বাচনি প্রচারণা চালাতে গেলে জামায়াতের প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জামায়াতের নেতাকর্মীদের মোটরসাইকেল লুট করা হয়, পরে সেগুলো মক্কেল মৃধার বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এসব ঘটনায় দায়ের করা মামলায় মৃক্কেল মৃধা প্রধান আসামি। এছাড়াও ৫ আগস্ট পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় মক্কেল মৃধার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts