• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

‘জনগণের ভালোবাসাই বিজয়ের পথ’—বলেন বিএনপি মহাসচিব – IPCSBDPress

Reporter Name / ৩৪৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১:৩১ অপরাহ্ণ | ডিসেম্বর ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন আর আগের মতো নয়; এবার ভোট হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। জনগণের ভালোবাসা ছাড়া এই নির্বাচনে জয় পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির পঞ্চম দিন উদ্বোধন করেন তিনি। সেখানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বর্তমান নির্বাচনী পরিবেশ, দলের প্রত্যাশা এবং রাজনীতির সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, দেশবাসী এবার এমন একটি নির্বাচনের অপেক্ষায় আছে যা সত্যিকার অর্থে জনগণের মতামত প্রতিফলিত করবে।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি বড় সুযোগ। এই নির্বাচনের মধ্য দিয়ে দলটি প্রতিনিধিত্বশীল ও শক্তিশালী একটি সংসদ গঠনের পথে হাঁটতে পারে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনে সবচেয়ে কঠিন লড়াই অপেক্ষা করছে। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার শক্তিকেই বিজয়ী করতে হবে—এটাই এখন বড় চ্যালেঞ্জ।

মির্জা ফখরুল অভিযোগ করেন, নতুন একটি রাজনৈতিক জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু দেশে এখন পর্যন্ত যেসব সংস্কার হয়েছে তার বেশিরভাগই এসেছে বিএনপির হাত ধরে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপিই বড় ভূমিকা রেখেছে বলে দাবি করেন তিনি।

IPCS News : Dhaka : 

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts