• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের আব্দুর রহিম – IPCSBDPress বন্দরে ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যু: হত্যা মামলা, গ্রেপ্তার ১ বন্দরে পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, মন্দিরে ইটপাটকেল নিক্ষেপে উত্তেজনা ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২ ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি গাড়ি দিনাজপুরে শিশুদের নিয়ে অনন্য গ্রিন লার্নিং বিপ্লব – IPCSBDPress মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বৈষম্যমুক্ত মানবিক ফোরামের আলোচনা সভা পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে বন্দরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ জকসু ও হল সংসদ নির্বাচন, ভোটগ্রহণ চলছে – IPCSBDPress

Reporter Name / ১৫৯ Time View
Update : রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:৩৩ পূর্বাহ্ণ | জানুয়ারি ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর ভোটগ্রহণ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে নিরাপত্তা তৎপরতা চোখে পড়ে, যেখানে নির্ধারিত পাস কার্ড প্রদর্শনের মাধ্যমে সংশ্লিষ্টদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়।

সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটার শিক্ষার্থীদের জন্য পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কেবল ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে বলা হয়েছে এবং ভোট প্রদান শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার নির্দেশনা রয়েছে, যাতে ভিড় ও বিশৃঙ্খলা এড়ানো যায়।নির্বাচনের দিন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও আলাদা প্রবেশবিধি নির্ধারণ করা হয়েছে। তারা নির্ধারিত সময়ের আগেই শুধু ২ নম্বর গেট ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন এবং আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ক্যাম্পাসের বাইরে যাতায়াত না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের ভেতরে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালীন সময় ক্যাম্পাসে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ভোটগ্রহণ শুরুর সময় থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত মেডিকেল টিম ক্যাম্পাসে অবস্থান করবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়, সেই অনুযায়ী আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত এই নির্বাচন।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts