
তানভীর আহমেদ : ছাত্রনেতা মো. জুবায়ের হোসেনকে হত্যার প্রতিবাদে এবং দ্রত দৃষ্টান্তমূলক বিচার দাবিতে নরসিংদীর মনোহরদী হাতিরদিয়া রাজি উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের ডাকে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো: ওমর ফারুক প্রধান, দৌলতপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শান্ত চৌধুরী লিখন, হাতিরদিয়া রাজি উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আসিফ, মনোহরদী সরকারি কলেজ ছাত্রদল নেতা মিজানুর রহমান, একদুয়ারিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আমজাদ হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্র নেতা শাহীন ফরাজি, শামিম, পারভেজ, বাবলু, খাইরুল হাসান, জামিল, অনিক, ইসলামউদ্দিন রিফাত, হাবিবুর সহ আরও অনেকে।
এসময় ওমর ফারুক প্রধান বলেন ২৪ ঘন্টা মধ্যে সকল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। অন্য থাই আন্দোলন চলবে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না।