• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন |
  • English Version

গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক আরও ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন

Reporter Name / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

[ad_1]

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এই তথ্য জানিয়েছেন। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় আটক ১৮৮ জনকে গত বছর সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়েছিল।

ফেসবুকে এক পোস্টে জানান, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী হওয়া অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, আমিরাত সরকার দেশটির জাতীয় দিবস উপলক্ষ্যে বন্দিদের মুক্তি দেওয়ার রীতিও প্রচলিত আছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts