• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

খেলাপি ঋণে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

Reporter Name / ২১৭ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

[ad_1]

এডিবির প্রতিবেদন

এশিয়ার সবচেয়ে বেশি খেলাপি ঋণের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।  ২০২৪ সালে দেশের মোট বিতরণ করা ঋণের ২০ দশমিক ২ শতাংশই খেলাপি হয়ে গেছে।

‘ননপারফর্মিং লোনস ওয়াচ ইন এশিয়া ২০২৫’ শীর্ষক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেশি। প্রতিবেদনে বাংলাদেশকে এশিয়ার ‘সবচেয়ে দুর্বল ব্যাংকিং ব্যবস্থার দেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধু এক বছরে বাংলাদেশে খেলাপি ঋণের হার বেড়েছে ১১ দশমিক ২ শতাংশ পয়েন্ট, যা বিশেষজ্ঞদের মতে অস্বাভাবিক।

এডিবির তথ্যমতে, ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের মোট খেলাপি ঋণ ছিল ৮৬ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, যা এশিয়ার খেলাপি ঋণের ১২ দশমিক ৪ শতাংশ। এ অঙ্ক আগের বছরের তুলনায় কমেছে। তবে বাংলাদেশে পরিস্থিতি উল্টো—২০২৩ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। তখন খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ৯ শতাংশে। এ অবস্থা প্রমাণ করে যে বাংলাদেশে ঋণ বিতরণে শৃঙ্খলার ঘাটতি রয়েছে এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নেই।

প্রতিবেদন  সতর্ক করেছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বাণিজ্য দ্বন্দ্ব ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা ভবিষ্যতে আবারও খেলাপি ঋণের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে যেসব দেশ ঋণ ও বৈদেশিক বাণিজ্যের ওপর বেশি নির্ভরশীল, তাদের পরিস্থিতি সবচেয়ে নাজুক।

এডিবির পরামর্শ হলো— কঠোর আইন প্রণয়ন, কার্যকর বাজারব্যবস্থা গড়ে তোলা, দ্রুত নীতিগত পদক্ষেপ গ্রহণ এবং বিচারব্যবস্থাকে দক্ষ করার পাশাপাশি বাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। তবেই এশিয়ায় খেলাপি ঋণের সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts