• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক

কারচুপির অভিযোগ, মিস ইউনিভার্স থেকে দুই বিচারকের পদত্যাগ

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

[ad_1]

কারচুপির অভিযোগে বিচারক প্যানেল থেকে পদত্যাগ করেছেন ‘মিস ইউনিভার্স’র দুজন বিচারক। গতকাল মঙ্গলবার জুরি সদস্য লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ সামাজিক মাধ্যমে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

থাইল্যান্ডে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’র ৭৪তম আসর। এ বছর প্রতিযোগিতার শুরু থেকেই নানান বিতর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর ঘোষণা করা হবে নতুন মিস ইউনিভার্সের নাম। তার আগে প্রতিযোগীরা ব্যস্ত বিভিন্ন সেশনে অংশ নিতে। ঠিক এই সময়ে ঘটলো অফিসিয়াল জুরি সদস্য পদত্যাগের ঘটনা।

গতকাল (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টে হারফুশ লিখেছেন, ‘আকস্মিকভাবে গঠন করা একটি গোপন জুরি প্যানেল আগেই শীর্ষ ৩০ ফাইনালিস্ট নির্বাচন করে ফেলেছে, যেখানে কোনো অফিসিয়াল বিচারক উপস্থিত ছিলেন না।’ তার অভিযোগ, এই গোপন প্যানেল এমন কয়েকজন ব্যক্তিকে নিয়ে গঠিত যাদের প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের সংঘাত রয়েছে।

হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পরই আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে আরও এক বিতর্কে জড়ায় এবারের মিস ইউনিভার্স আয়োজন। থাইল্যান্ডের এক কর্মকর্তা প্রি-ইভেন্টে মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রকাশ্যে অপমান করলে বহু প্রতিযোগী প্রতিবাদস্বরূপ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে ব্যাপক ক্ষোভ তৈরি হয় বিশ্বজুড়ে।

‘মিস ইউনিভার্স’র ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা বেশ সাড়া ফেলছেন। জনপ্রিয়তার ভোটে অনেকটা এগিয়ে গেছেন তিনি। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে রেকর্ড, ১৫ লাখ ৫০ হাজার, ভোট পড়েছে তার পক্ষে। মিথিলাকে ভোট দেওয়া যাবে আজ বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts