• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো মনোহরদী উপজেলা ছাত্রদল।

Reporter Name / ৭৬০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো মনোহরদী উপজেলা ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক।

নরসিংদীর মনোহরদীতে এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষার প্রথম দিন সকালেই পরীক্ষাকেন্দ্রের প্রাঙ্গণে এক ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

কর্মসূচির আওতায় ছয় শতাধিক পরীক্ষার্থীর হাতে বিনামূল্যে কলম, হার্ডবোর্ড, ফাইল ও পানির বোতল তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মুখে এমন সহায়তা পেয়ে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানান, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নির্দেশনায় তারা এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন।

উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্রদল নেতা মোজাহিদুল, রাজন, অলিন, রাব্বি, আশিক, হাশেম, তুহিন, পৌরসভা ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ সুমন, সোহেল তানভীর, মুসা প্রধান, ইকরাম, রিফাত, মনোহরদী সরকারি কলেজ শাখার ছাত্রদল নেতা সাদিক ও তানভীরসহ আরও অনেকে।

এ প্রসঙ্গে সাম্মির রহমান টিপু বলেন,

> “আমরা সবসময় ছাত্রদের পাশে থাকতে চাই। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি তাদের প্রস্তুতিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। শিক্ষা, ঐক্য ও প্রগতির মূলমন্ত্রে আমরা আগামীতেও এমন মানবিক উদ্যোগ চালিয়ে যাব।”

 

ছাত্ররাজনীতির মাঠে এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং তরুণদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছেছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts