• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

আমাদের শিক্ষাখাতে প্রকৃতভাবে গুরুত্ব দিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

[ad_1]

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমাদের শিক্ষাখাতে প্রকৃতভাবে গুরুত্ব দিতে হবে। আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ সব জায়গায় রয়েছে। তবে বাইরের দেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে। সেটি আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটি ব্যর্থতা।

রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী প্রমুখ।

পররাষ্ট্র উপদেষ্টা  বলেন, আমাদের দেশের মানুষ প্রশিক্ষণ ও শিক্ষার অভাবে উচ্চমানের কাজে যেতে পারে না। বাইরের দেশে একই কাজ আমাদের দেশের মানুষ তাদের থেকে কম বেতনে করছে সেটি আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটি ব্যর্থতা। বাংলাদেশিরা একই কাজ করলেও বাইরের দেশের লোকের বেতন বেশি কারণ তাদের সরাসরি ভাইভা দিয়ে চাকরি হয়েছে। আমাদের দেশের মানুষ বাইরে গিয়ে শিক্ষার অভাবে ভাইভা দিতে পারে না, তাছাড়া ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের দেশের জনশক্তিকে প্রশিক্ষণ শিক্ষার মাধ্যমে যোগ্যতা সম্পূর্ণ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের যারা ছাত্র ছাত্রী আছে তাদের জন্য আগামীতে প্রচুর সুযোগ রয়েছে। তাদের সঠিক লাইন দেখতে হবে সেই সঙ্গে ভালো পথে চলতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার কোনো বিকল্প নেই। তাদের মনোযোগী হতে হবে। পড়ালেখার কোনো সংক্ষিপ্ত পথ নেই, অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। আগের থেকে এখন অনেক বেশি সুযোগ রয়েছে সেটি নিতে হলে যোগ্যতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts