• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন |
  • English Version

আমাদের কালচারাল এস্টাবলিশমেন্ট এক অদ্ভুত জিনিস: ফারুকী

Reporter Name / ১২৫ Time View
Update : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

[ad_1]

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, আমাদের কালচারাল এস্টাবলিশমেন্ট একটা অদ্ভুত জিনিস। নতুন কিছু দেখলেই আতংকিত হয়ে পড়ে। রক মিউজিক নিয়ে এদের আতংকতো আমরা জানি। সিনেমা নিয়েও ইতস্তত ভাব আছে। কিন্তু আপনারা জানেন কি, এই এস্টাবলিশমেন্ট ফটোগ্রাফিকে কোনো আর্টই মনে করতো না? বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফারুকী বলেন, শিল্পকলা একাডেমিতে ফটোগ্রাফিকে বিভাগ আকারে চালু করানোর অনেক চেষ্টা করা হয়েছিলো। এই চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়েও হয়েছিলো। কিন্তু আমাদের আজব কালচারাল এস্টাবলিশমেন্ট সেটা হতে দেয়নি এই ৫৪ বছর। তাদের কাছে এটা যথেষ্ট আর্ট ছিলো না।  অথচ ফটোগ্রাফিতে আমাদের অসাধারণ সব অ‍্যাচিভমেন্ট আছে। 

তিনি আরও বলেন, আজকে আমির হামজার ছবি টাইম ম্যাগাজিনের ১০০ সেরা ছবির তালিকায় স্থান পাওয়া সুত্রে এসব মনে হলো। এর আগে কে এম আসাদ, তাসলিমা আখতার এবং মুনীরুজ্জামানের ছবি এই তালিকায় ছিল। এ ছাড়া শহীদুল আলম, সরকার প্রতীক তাদের তোলা ছবি টাইমে ব্যবহার করা হয়েছিল। আমির হামজার কিছু ব্রিলিয়ান্ট কাজ ছিলো নিউ ইয়র্ক টাইমসের জন‍্য করা। আর ওয়ার্ল্ড প্রেস ফটোসহ আরো বহু গুরুত্বপূর্ণ প্ল‍াটফরমে বাংলাদেশী ফটোগ্রাফারদের অসাধারণ অ‍্যাচিভমেন্ট আছে। দেরীতে হলেও শিল্পকলা একাডেমিতে ফটোগ্রাফি বিভাগ অন্তর্ভুক্ত হচ্ছে। পাশাপাশি আরো অনেকগুলো নতুন বিভাগ হচ্ছে। জড়তা ভাঙার এখনই সময়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts