• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর

Reporter Name / ৩৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

[ad_1]

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০ বছর বয়সে মৃত্যু হওয়ার পর বুধবার (৩১ ডিসেম্বর) তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।  এরআগে দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয় তার জানাজার নামাজ। জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। সাবেক প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানাতে এত মানুষের সমাগম নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের হেডলাইনে এই জানাজা নিয়ে লিখেছে— “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় মর্যাদার জানাজায় মানুষের শোক”

কাতারের আলজাজিরা লিখেছে, “শোকাহত বাংলাদেশে খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুল জনতার সমাগম।”

তুরস্কের টিআরটি লিখেছে, “রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে বিদায় জানাল বাংলাদেশ।”

ফরাসি বার্তাসংস্থা এএফপি লিখেছে, “রাষ্ট্রীয় জানাজায় খালেদা জিয়ার জন্য বাংলাদেশের শোক।”

মালয়েশিয়ার সরকারি বার্তাসংস্থা বার্নামা লিখেছে, “খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষ। স্বামীর পাশে সমাহিত।”

ভারতীয় বার্তাসংস্থা এএনআই লিখেছে, “খালেদা জিয়ার শেষ বিদায়ের জন্য ঢাকায় জড়ো হলো জনসমুদ্র।”

পাকিস্তানি ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডন লিখেছে, “শোকাহতদের নেতৃত্বে তারেক রহমান। খালেদা জিয়াকে ঢাকায় দাফন।”

চীনের বার্তাসংস্থা এএফপি লিখেছে, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।”

আরেক পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ তাদের শিরোনামে লিখেছে, “ঢাকায় খালেদা জিয়ার শেষ বিদায়ে যোগ দিলেন দক্ষিণ এশিয়ার নেতারা।”

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে, “একটি যুগের অবসান : নিজেদের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সমাহিত করল বাংলাদেশ।”

ফরাসি সংবাদমাধ্যম লঁ মন্ত লিখেছে, “খালেদা জিয়ার শেষ বিদায় : হাজার হাজার মানুষ গেলো তার কফিনের পেছনে।”

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি শিরোনাম করেছে, “খালেদা জিয়ার শেষ বিদায় : স্বামীর পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category